ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:২৭ পিএম
X

পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়কসহ রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে রেলবাজার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক খোকন প্রধান, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শওকত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারেজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক সুজন, মূলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব এবং মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি প্রমুখ।

বক্তারা বলেন, শান্ত চাটমোহরকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাদের নেত্রী ভারতে পালিয়ে আছেন, তারা কীভাবে রাজনীতি করার সাহস দেখায়? আগামীতে চাটমোহরের কোথাও আওয়ামী লীগ মিছিল করলে তা কঠোর হাতে দমন করা হবে। বিএনপি আপনাদের শান্তিতে রেখেছে, আপনারা শান্তিতে আছেন, শান্তিতেই থাকুন। গুপ্ত মিছিল করে অশান্তি সৃষ্টি করতে চাইলে আপনাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, বুধবার বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের কাউকে পাননি। পরে সেখানে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন মূলগ্রাম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

আরআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝