ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি ড্রেজার জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৫২ পিএম
X
Advertisement

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার জব্দ করা হলেও সংশ্লিষ্ট বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও, খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেল এলাকায় প্রায় চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন। এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলমসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা ড্রেজারগুলো স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন বলেন, “অবৈধ বালু উত্তোলনের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


এলএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement