ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে প্রতারণা, ডিবির জালে ৬ প্রতারক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৪৮ এএম
X
Advertisement

অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাবলু ওরফে সূর্য (২৪), শাহিন (২১), তুষার মিয়া (২৫), আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), লিখন ওরফে ইমন (২২) ও শাকিল রানা (৩০)।

নিয়াজ মেহেদী জানান, বাড্ডা থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার তদন্তে নেমে ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে আসছে। এই চক্রটি প্রতারণার উদ্দেশে আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট এবং ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করছিল।

নিয়াজ মেহেদী আরও জানান, বাড্ডা থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার তদন্তে নেমে ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে আসছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতারণার উদ্দেশে চক্রটি আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট এবং ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করত। এসব প্ল্যাটফর্মে প্রচারিত বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই সেখানে দেওয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ পাঠাতেন। পরে সেই অর্থ আত্মসাৎ করা হতো। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩০ জুন) গাজীপুরের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে বাবলু ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান চালিয়ে তুষার, নিরব রানা ও ইমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে শাকিল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement