ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি ডাকাত সর্দার সোহান গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৪৮ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে ‘জঙ্গি সোহান’-কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার এ তথ্য জানান।

এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। পরে গ্রেফতারকৃতকে বুধবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারের খবরে সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপ-পরিদর্শক (এসআই) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম হাবিবপুর গ্রাম থেকে ডাকাত সর্দার সোহানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় তিনি সরাসরি এজাহারভুক্ত আসামি। ২০১৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি), ৩৯৫/৩৯৭ (ডাকাতি ও দস্যুতা) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাও রয়েছে। গ্রেফতারকৃত সোহান উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, গ্রেফতারকৃত সোহানকে আদালতে পাঠানো হয়েছে। তিনি একজন কুখ্যাত ডাকাত সর্দার। দীর্ঘদিন ধরে তিনি তার বাহিনী নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে আমরা আশা করছি। একই সঙ্গে মাদক, সন্ত্রাস এবং যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement