ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
এক পরিবারের কাছে অবরুদ্ধ পুরো গ্রাম
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম
X Advertisement

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়িয়া গ্রামে একটি পরিবারের কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে পুরো গ্রামবাসী। চলাচলের রাস্তা বন্ধ করায় দীর্ঘদিনের বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাস্তাটি সরকারি নকশা বলে অপপ্রচার করায় এলাকায় উত্তেজনা ও জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বীর বড়বাড়িয়া গ্রামের মৃত মোস্তাক গাজীর স্ত্রী মনোয়ারা চৌধুরী কিছুদিন আগে মসজিদ নির্মাণের কথা বলে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ করেন। এতে আংশিক বন্ধ হয়ে গেলে এলাকাবাসী বিকল্প পথে চলাচল শুরু করে। সম্প্রতি সেখানে ইটের দেয়াল ও লোহার গেট বানিয়ে তালা দেওয়া হয়। এতে পুরো গ্রামের মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।

ফরহাদ হোসেন, সবুজ মিয়া, করিম আনোয়ারীসহ অনেকেই অভিযোগ করেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মনোয়ারা চৌধুরীর পরিবারের কাছে পুরো গ্রামের মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। বিষয়টি ভিন্নখাতে নিতে ফেসবুক ও ভুঁইফোড় অনলাইনে 'সরকারি নকশার রাস্তা বন্ধ করে বৃদ্ধা ও শিশুকে গৃহবন্দি' করে রাখার বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। গ্রামবাসীর দাবি, বিরোধপূর্ণ রাস্তা থেকে সরকারি নকশাভূক্ত ভূমি প্রায় ৭৫ মিটার দূরে।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “বিষয়টি নিয়ে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে, এক পক্ষের অসহযোগিতার কারণে সমাধান সম্ভব হয়নি। এমনকি ঘটনাস্থলে এসিল্যান্ড এলেও তারা উপস্থিত হয়নি।"

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল জানান, "গ্রামবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ও ভূমি পরিমাপ করে দেখা গেছে, বিরোধপূর্ণ রাস্তাটি সরকারি নকশাভূক্ত নয়। তবে সেখানে একটির বিপরীতে আরেকটি দেয়াল নির্মাণ করা হয়েছে। মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার বিধান নেই। উভয়পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।"

জেডজেড/ এসআর
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝