ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমতলীতে ভাই-ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৪২ পিএম
X
Advertisement

বরগুনা আমতলীতে পৈতৃক জমি দখলে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে কৃষক বেল্লাল গাজী (৪০) ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত মৃত মোসলেম গাজীর ছেলে আলম গাজী আহত বেল্লাল গাজীর সৎ ভাই।

বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে আহত বেল্লাল গাজীর পৈত্রিক বাড়ি সদর ইউনিয়নের ছোট্ট নীলগঞ্জ গ্রাম ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, আহত বেল্লাল গাজীর সৎ ভাই আলম গাজীর সঙ্গে পূর্ব বিরোধ ছিল। প্রায় দুই বছর আগে সৎ ভাই আলম গাজীকে জমি কট কবলা রাখা বাবদ ৫৫ হাজার টাকা দেয় আহত বেল্লাল গাজী। টাকা চাইতে গেলে উল্টো পাওনা টাকা না দিয়ে বাকবিতন্ডাার এক পর্যায়ে আলম গাজী (৫৫), স্ত্রী মুনসুরা (৪৫), ছেলে মামুন (৩০), গাজী সিয়াম গাজী (২৫) সহ ৭-৮ জন দেশীয় অস্ত্রসহ বেল্লাল গাজীর বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। খবর পেয়ে বেল্লাল গাজীর স্ত্রী মনিকা বাড়িতে আসলে তার ওপর হামলা করে, পিটিয়ে পুকুরে ফেলে রাখে।
 
আহত অবস্থায় বেল্লাল গাজী বাড়ির ভেতরে পালিয়ে গেলে অভিযুক্তরা পিছনের দরজা দিয়ে প্রবেশ করে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কর্তব্যরত চিকিৎসক ডা. মহুয়া জানান, বেল্লাল গাজীর মাথায় কোপের গুরতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএসকে/ এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement