ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কমলগঞ্জে কীটনাশকের বিষে পুড়লো কৃষকের কপাল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:৩৩ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি ধানের ক্ষেতে কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ শতক জমির ধান পুড়ে নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার পৌর এলাকার গোবর্ধন গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. আতাউর রহমানের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

আতাউর রহমান জানান, সকালে জমিতে গিয়ে দেখেন তার ৩০ শতক জমির ধানে বিষ ছিটানো হয়েছে। এতে পুরো ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়। স্থানীয় কয়েকজন তাকে জানান, ভোরের দিকে একই গ্রামের আব্দুল মন্নানের ছেলে মনির মিয়াকে জমির পাশ থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

তিনি অভিযোগ করেন, জমি ও ব্যক্তিগত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ নাশকতা চালানো হয়েছে। জমিতে ধান চাষে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ফসল ঘরে তুলতে পারলে প্রায় ৫০ হাজার টাকার ধান পাওয়া যেত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মনির মিয়া। তিনি বলেন, তাকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

স্থানীয় কয়েকজন কৃষক দাবি করেন, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও কৃষিজমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায় বলেন, ইচ্ছাকৃতভাবে কৃষিজমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা গুরুতর অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ধানের জমিতে বিষ প্রয়োগের অভিযোগে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement