ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজশাহীতে সড়কে ডাকাতির কবলে মহিষবোঝাই ট্রাক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:০৩ পিএম
X
Advertisement

রাজশাহীর পুঠিয়ায় আবারও সড়ক ডাকাতির শিকার হয়েছে ১৯টি মহিষবোঝাই একটি ট্রাক। এর আগেও একই স্থানে ৬টি গরুবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছিল।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর ও মাইপাড়া এলাকার মাঝামাঝি একটি ফাঁকা স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

জানা যায়, রাজশাহী অঞ্চলের প্রায় সাতজন ব্যবসায়ী যৌথভাবে ১৯টি মহিষ সিলেট জেলা থেকে ট্রাকে করে রাজশাহী সিটি হাটে নিয়ে আসছিলেন। পথে পুঠিয়া উপজেলার তারাপুর ও মাইপাড়া বাজারের মধ্যবর্তী স্থানে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল একটি ড্রাম ট্রাক দিয়ে পথরোধ করে। এরপর তারা মহিষবোঝাই ট্রাকের চালক, হেলপারসহ চারজনকে মারধর করে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে নিয়ে যায়। পরে সিরাজগঞ্জের কাচিকাটা টোলপ্লাজার আগে একটি পাটক্ষেতে তাদের ফেলে রেখে দুর্বৃত্তরা ট্রাক ও মহিষ নিয়ে পালিয়ে যায়। সকালে ট্রাক ও মহিষের মালিকরা পুঠিয়া থানায় মামলা করতে আসেন। এ ঘটনায় এলাকায় চরম ভীতি ছড়িয়ে পড়েছে।

এছাড়া পুঠিয়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকের রমরমা ব্যবসার ঘটনাও নিয়মিত ঘটছে বলে অভিযোগ রয়েছে। মহিষবোঝাই ট্রাকে থাকা চারজনের বক্তব্যও একই রকম। ডাকাতির শিকার ট্রাকের চালক রিয়াজউদ্দিন বলেন, “আমরা তারাপুর বাজার পার হওয়ার পর একটি ড্রাম ট্রাক আমাদের পথরোধ করে। এরপর তারা আমাদের মারধর করে, মুখে টেপ লাগিয়ে তুলে নিয়ে যায় এবং কাচিকাটা এলাকায় একটি পাটক্ষেতে ফেলে রেখে যায়।”

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ভুক্তভোগীরা আমাদের কাছে এসে জানিয়েছেন, তাদের কাছ থেকে মহিষ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আমাদের তদন্ত ও অনুসন্ধান অব্যাহত আছে।”

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement