ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৪৮ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা।

পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ২০ কোটি ২০ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৫ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১৪৯ টাকা ধরা হয়েছে। বাজেটে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৩ কোটি ৩০ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে কাজ চলছে। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় লক্ষ্মীপুরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা সম্ভব।

এ সময় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থবছরে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এবার ঘোষিত বাজেট গতবারের চেয়ে ১৬ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ২৪২ টাকা কম।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement