ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্পেনে তাপপ্রবাহে হাজারের বেশি মানুষের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম
X
Advertisement

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে স্পেনে গত জুন মাসে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের প্রথম ছয় মাস দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ সময় হিসেবে রেকর্ড করা হয়েছে।

বুধবার (১ জুলাই) স্পেনের সরকারি কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউট জানায়, জুন মাসে তাপপ্রবাহজনিত কারণে অন্তত এক হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে তাপপ্রবাহের কারণে স্পেনে ৪০৭ জনের মৃত্যু হয়েছিল। সে তুলনায় চলতি বছরের জুনে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি।

এদিকে, স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাস দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ সময় হিসেবে রেকর্ড হয়েছে। এ সময়ে দেশের গড় তাপমাত্রা দীর্ঘমেয়াদি স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কার্যকর প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement