ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৫৭ পিএম
X

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া (১০) বছরের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে সাজ্জাদ হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানান, গেলো ২৮শে জুন মাদ্রাসা থেকে দুপুরে বাড়ি ফেরার পথে খাবার খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায় সাজ্জাদ হোসেন। পরে ওই শিক্ষার্থীর বিভিন্ন স্পর্শ কাতর জায়গায় হাত দেয় এবং কাউকে বললে হত্যার হুমকি দেয়। পরে বিষয়টি ওই শিক্ষার্থী তার বান্ধবীকে বললে জানাজানি হয় এবং এক পর্যায়ে আজ অভিযুক্তকে কৌশলে বাড়ি ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীর পরিবার। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে, মামলা হলে আসামিকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

জিএমআরএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝