ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় হত্যা মামলায় দুই আসামির ১০ বছর কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:২৮ পিএম আপডেট: ৩০.০৬.২০২৬ ৬:৫২ পিএম
X
Advertisement

খুলনার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দুইজন আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের দু’জনের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ। 

দন্ডপ্রাপ্ত  আসামিরা হলেন, পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাসিন্দা বাবুল ফকিরের ছেলে মো. আকবর ফকির ও একই উপজেলার বান্দিকাটি গ্রামের বাসিন্দা ওহাব জোয়াদ্দারের ছেলে ওবায়দুল্লাহ জোয়াদ্দার। 

রায় ঘোষণার সময় ওবায়দুল্লা জোয়াদ্দার উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন। 

আদালতের সূত্র জানায়, গত ২০২১ সালের ৩ নভেম্বর সন্ধ্যায় আসামি ওবাইদুল্লাহ ভিকটিম ইব্রাহীম মোড়ল মোবাইল ফোনে কথাবর্তা বলে গদাইপুর বাজারে একত্রিত হয়। বাজার থেকে বিস্কুট, চানাচুর, মুড়ি ও সেভেনআপ কিনে ভ্যানে করে পাইকগাছা থানার সলুয়া গ্রামের একটি বাঁশ বাগানে বসে খাবার খায়। সেখানে চোরাইকৃত ভ্যান বিক্রির টাকার হিসাব নিয়ে তাদের তিনজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। আসামি ওবায়দুল্লাহ হঠাৎ ইব্রাহিমকে মাটিতে ফেলে পিঠের ওপর উঠে বসে। আসামি মো. আকবর ফকির ও ওবায়দুল্লাহ দু’জনে গলায় গামছা পেচিয়ে শাসরুদ্ধ করে হত্যা করে ইব্রহিমের লাশ পাশের একটি ডোবার মধ্যে ফেলে যায়। পরে তারা দু’জন ৫ হাজার টাকা ভাগাভাগি করে নেয়।

আদালত সূত্র আরও জানায়, লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় ২০২১ সালের ৬ নভেম্বর পাইকগাছা থানার এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২২ সালের ২৮ জানুয়ারি থানার এসআই মুহা. আ: আলীম উল্লিখিত দু’ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement