কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আমির হামজা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের মোকামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা মোকামবাড়ী গ্রামের আল মামুনের ছেলে। সে মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দিলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শোয়েব খান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ডিএইচ/আরএন