ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনার আশিক গ্রুপের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:২৪ পিএম আপডেট: ৩০.০৬.২০২৬ ১২:৩১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং আলোচিত রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একটি দল। এ সময় খুলনার লবণচরা এলাকার বাসিন্দা ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত দুজনই খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

মামলার তথ্য অনুযায়ী, নিহত রফিক গাজী (৪০) একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন। গত ১২ জুন সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে লবণচরা থানার মাথাভাঙা এলাকার রায়পাড়ায় পৌঁছালে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তারা পিস্তল দিয়ে গুলি করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত রফিক গাজীকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায়  দুপুর দেড়টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তার এবং চাঞ্চল্যকর মামলার তদন্তে সহযোগিতার লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

এটি/এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement