📍 ঢাকা 📅 সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাপাসিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ সাবেক সেনা সদস্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৩৮ পিএম
X Advertisement

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাবেক সেনা সদস্য মোহাম্মদ ফারুক হোসেন এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। গত ২২ জুন বিকেল থেকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ ফারুক হোসেন (৪৫) কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আব্দুল হামিদ এবং মাতা খোজেদা বেগম। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদে দায়িত্ব পালন করে ২০২৩ সালে অবসরে যান। পরবর্তীতে তিনি গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ২২ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে কর্মস্থল থেকে বের হয়ে মোটরসাইকেলে ঢাকার যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় ভগ্নিপতির সঙ্গে দেখা করতে যান ফারুক হোসেন। পরে ওই এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তাঁর মোটরসাইকেল বাসার সামনে পাওয়া গেলেও তাঁর আর কোনো খোঁজ মেলেনি।

ফারুক হোসেনের স্ত্রী আরিফা সুলতানা জানান, সেদিন রাতেই তিনি বাসায় ফেরেননি। গভীর রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ২৩ জুন বিকেলে ভগ্নিপতির মাধ্যমে তিনি স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর ২৪ জুন তিনি যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি আরও জানান, রোববার (গতকাল) তিনি সন্তানদের নিয়ে আবারও যাত্রাবাড়ী থানায় গিয়ে স্বামীর সন্ধান চান এবং থানার সামনে অবস্থান করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, কাজলারপাড় এলাকার বাসার সামনে থেকে ফারুক হোসেন নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ২২ জুন থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই মেহেদী জামান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। প্রযুক্তিগত সহায়তা ও অন্যান্য অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।

এনএস/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝