ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম
X
Advertisement

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডেতে সোমবার (২৯ জুন) ভয়াবহ বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

হামলার পরপরই অভিযান চালিয়ে একজন পুরুষ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। হামলার উদ্দেশ্য বা মোটিভ তদন্ত করে দেখা হচ্ছে।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশের এক মুখপাত্র জানান, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি যুবকেন্দ্রের কাছে আকস্মিকভাবে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে, স্টাডে পুলিশ তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছে, শহরের ডাঙ্কার্সস্ট্রাসে এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় ধরনের অভিযান চলছে। তারা সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পাশাপাশি ঘটনাস্থলে দায়িত্বরত জরুরি সেবা ও উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, স্টাডে শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত। শহরটির জনসংখ্যা প্রায় ৫০ হাজার।

সূত্র: ডয়চে ভেলে
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement