ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঋণের টাকা শোধে মামীর ঘরে ডাকাতি, প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:২৮ পিএম
X

ফেনীর ফুলগাজীতে প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম কাজল (৩৬) হত্যা মামলার একমাত্র আসামি মো. আরিফুল ইসলাম (৩১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। জিজ্ঞাসাবাদে তিনি ঋণের টাকা পরিশোধের জন্য দুঃসম্পর্কের মামীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ এবং ধস্তাধস্তির একপর্যায়ে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (২৯ জুন) ফেনী র‌্যাব-৭ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।

র‌্যাব জানায়, ফুলগাজী উপজেলার উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ তালবাড়িয়া এলাকার বাসিন্দা এবং মো. রসুল মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঋণের চাপ থেকে মুক্তি পেতে আরিফুল ইসলাম তার দুঃসম্পর্কের কুয়েতপ্রবাসী মামীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় গৃহবধূ বিবি কুলসুম কাজল বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

র‌্যাবের দাবি, আহত কাজলের গোঙানির শব্দ শুনে ফজরের নামাজে যাওয়ার পথে স্থানীয় লোকজন বাড়ির দিকে এগিয়ে এলে আরিফুল বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডের ৫০ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, গত ২৬ জুন দিবাগত রাতে ফুলগাজী উপজেলার ধর্মপুর এলাকায় টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম কাজলকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এমএটিবি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝