ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৫১ পিএম
X
Advertisement

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক তার চুরির সময় সাইদুল ইসলাম ওরফে অমল (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে জাহানাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম পৌর শহরের ইব্রাহীম নগর মহল্লার মৃত বাবু হোসেনের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার চুরির ঘটনা ঘটছে। বুধবার ভোরে জাহানাবাদ মামুনপাড়া গ্রামের পাশে কেরুর মোড় এলাকায় হঠাৎ কয়েকটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে বাড়ির মালিক শাফিকুল ইসলাম ড্যানিসসহ আশপাশের কয়েকটি বাড়ির লোকজন ঘর থেকে বের হন। এ সময় বৈদ্যুতিক খুঁটির সঞ্চালন লাইনের তার মাটিতে পড়ে থাকতে দেখে তারা চোরকে খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে সাইদুল নামে ওই ব্যক্তিকে হাতে বৈদ্যুতিক তার জড়ানো অবস্থায় জমিতে পড়ে থাকতে দেখা যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় মরদেহের পাশে চুরির কাজে ব্যবহৃত একটি কাটিং প্লাস উদ্ধার করা হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক তারের সঙ্গে তার হাত মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement