ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
করিমগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম আপডেট: ০৭.১০.২০২৬ ৯:৪৭ পিএম
X
Advertisement

কিশোরগঞ্জের করিমগঞ্জে ছিঁড়ে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরিদি হোসেন মাহিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের সুলতাননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফরিদি হোসেন মাহিন সুলতাননগর গ্রামের আবাল হোসেনের ছেলে।

নিহতের চাচা জয়নাল আবেদিন বলেন, বিকেল ৪টার দিকে বাড়ির সামনে খেলছিল মাহিন। এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে কাঠের সাহায্যে তাকে তার থেকে সরিয়ে দ্রুত কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement