ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ময়মনসিংহ-ঢাকা বাইপাসে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত দোকান-স্থাপনা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ময়মনসিংহ-ঢাকা বাইপাস সড়কের বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাসে কয়েকটি দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে হঠাৎ ঝড় শুরু হলে সড়কে থাকা ভাঙা অংশ ও আবর্জনা পড়ে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল বেগে ঝোড়ো বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো বাইপাস এলাকা ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ে। তীব্র বাতাসে সড়কের পাশের কয়েকটি দোকান ও স্থাপনার অংশ উড়ে এসে সড়ক এবং যানবাহনের ওপর পড়ে। এতে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় বলে তারা জানান।

প্রবল বাতাস ও ধুলাবালির কারণে সড়কে দৃষ্টিসীমা কমে গেলে চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে দেখা যায়। এ সময় সড়কের পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।

আলম এশিয়া পরিবহনের বাসচালক দেলোয়ার হোসেন বলেন, “হঠাৎ করেই আকাশ কালো হয়ে ঝোড়ো বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যেই সড়কের আশপাশের পরিবেশ বদলে যায়।”

তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সড়কে পড়ে থাকা দোকানের ভাঙা অংশ, গাছের ডালপালা ও আবর্জনা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement