ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা, ভোক্তা অধিকার লঙ্ঘন এবং যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংস ব্যবসায়ীসহ আটজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

সোনারগাঁও উপজেলা প্রশাসন জানায়, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মূল্যতালিকা ছাড়া মাংস বিক্রির অভিযোগে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী মো. মান্নানকে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত না করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীকে মূল্যতালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভূমি কার্যালয় এবং সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

এ ছাড়া মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত পৃথক অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দুটি যানবাহনকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী রাকিবুল ইসলাম এবং সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, বাজারের অন্যান্য ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে বাজার তদারকি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement