ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪১ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাজাপুর সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৫৫ নম্বর টিনশেড ভবনে অভিযান চালিয়ে একটি বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হানিফ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হানিফ মিয়া উপজেলার চানপুর এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজাপুর সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৫৫ নম্বর ঘরে বসবাস করছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসআরএস/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝