ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:০৩ পিএম আপডেট: ২৯.০৬.২০২৬ ৯:১০ পিএম
X
Advertisement

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাড়ে ১৬ কেজি ভারতীয় গাঁজা ও ১৪৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী বিওপির আওতাধীন বানিয়াটারী সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের প্রস্তুতির তথ্য পেয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল বানিয়াটারী এলাকায় অবস্থান নেয়। অভিযানের সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ১৪৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

লালমনিরহাট-১৫ বিজিবি জানায়, জব্দকৃত গাঁজার সিজার মূল্য ৫৬ হাজার ৭৫০ টাকা এবং ইস্কাপ সিরাপের সিজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা। জব্দ হওয়া মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৩৫০ টাকা।

এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্তে তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement