ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশের কাছেই ৩ ভূমিকম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪৫ এএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

বাংলাদেশের কাছাকাছি তিনটি এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প হয়েছে। ভোর ৪টা থেকে ৫টার কাছাকাছি সময়ে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন অনুভূত হয়।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।

দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন এবং উৎপত্তিস্থলের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র সাত কিলোমিটার গভীরে।

তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশের আরও কাছে, ভারতের মেঘালয় রাজ্যে। বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে রাজ্যের পশ্চিম খাসি পাহাড়ে ২ দশমিক ৯ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর কয়েক ঘণ্টা আগে, বাংলাদেশ সময় রোববার রাত ১টা ৪০ মিনিটে ভারতের অরুণাচয় প্রদেশে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩ দশমিক ২, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এছাড়া, সোমবার ভোরে মণিপুরের যে এলাকায় ভূমিকম্প হয়েছে, তার খুব কাছে রোববার সন্ধ্যা ৬টার দিকে চার মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

তাৎক্ষণিক ভাবে এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এনসিএস।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement