ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৪৫ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে গড়ে তোলা দুটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চুনা কারখানা দুটি গুড়িয়ে দেয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ,বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে বাধা ও কারখানা পরিচালনায় সহযোগিতার অভিযোগে কামাল হোসেন নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁও পৌরসভার টিপুরদী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে টিপুরদী এলাকায় একটি অসাধু চক্র রাজনৈতিক ছত্র ছায়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দুটি চুনা কারখানা গড়ে তোলে। এসব অবৈধ সংযোগের কারণে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।

তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালত দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। পরে এক্সকাভেটর দিয়ে কারখানা অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান চলাকালে কারখানা পরিচালনায় সহযোগিতার দায়ে কামাল হোসেন নামে একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে তিতাস গ্যাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝