ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৯:১৪ পিএম
X
Advertisement

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) ক্রীড়াঙ্গনে নির্ভরযোগ্য শক্তি হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার (২৮ জুন) গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠান এবং ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, কৃতি খেলোয়াড়দের এ ধরনের সম্মাননা তাদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের স্বীকৃতি এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ইভেন্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ২৩ জন খেলোয়াড়কে সম্মাননা ও প্রাইজমানি প্রদান করা হয়।

পরে প্রতিমন্ত্রী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন এবং চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। তিনি দেশে বেসবল খেলার বিকাশে আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার তরুণ প্রজন্মের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকে রাজধানীর বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তৃণমূল থেকে নতুন প্রতিভা উঠে আসে।

বিশেষ অতিথির বক্তব্যে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। আনসার-ভিডিপি বিকেএসপির সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যে অনেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছেন।

অনুষ্ঠানে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement