ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারতের পর্যটন ভিসায় পাসপোর্ট জমা শুরু সোমবার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৭:৫০ পিএম আপডেট: ২৮.০৬.২০২৬ ৭:৫১ পিএম
X
Advertisement

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হয়েছে। ঢাকাসহ পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে (ভিসা সেন্টার) এ ভিসা ইস্যু করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে পর্যটন ভিসার আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু করেছেন ভিসা প্রত্যাশীরা।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) সূত্রে জানা গেছে, স্লট প্রাপ্তি সাপেক্ষে সোমবার (আগামীকাল) থেকে আবেদনকারীদের পাসপোর্ট গ্রহণ করা শুরু হবে। এতে দীর্ঘদিন অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীরা আবারও ভারতে পর্যটন ভিসার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।

তবে ভিসা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সীমিত পরিসরে চালু থাকা অন্যান্য ভিসা ক্যাটাগরি আরও সহজ করার দাবি জানিয়েছেন আবেদনকারীরা।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা ইস্যু স্থগিত করে। এরপর থেকে জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিকেল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি কিছু ক্যাটাগরির ভিসা সীমিত আকারে চালু ছিল।

গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। এর পরই ভিসা কার্যক্রমে নতুন করে গতি আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিসা কার্যক্রম চালুর খবরে ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement