ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে লিংক রোডে যান চলাচল বন্ধ আছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। সড়কের দুই পাশে যানবাহন আটকে আছে। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়। কেউ কেউ বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবু মার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন। এ ছাড়া শ্রমিক আমজাদ হোসেন কামালসহ সব শ্রমিক হত্যার বিচারে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সর্বস্তরে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি তোলেন তাঁরা।

বিক্ষোভে অংশ নেওয়া লিবার্টি গার্মেন্টসের শ্রমিক সোহেল মিয়া বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। শ্রমিকদের সব দাবি মেনে নিতে হবে।

আরেক শ্রমিক আনোয়ারা বেগম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কারখানা থেকে রাস্তায় নেমে আসেন। দুপুরে তাঁরা সড়ক অবরোধ করেন।

আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। সেখানে পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝