ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসলামাবাদে পেজেশকিয়ান, সেনাপ্রধান মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:২২ পিএম
X
Advertisement

পাকিস্তান সফরে গিয়ে দেশটির সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (২৩ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদে পৌঁছানোর পর বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর এটি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর বলে জানা গেছে।

পাকিস্তান ও কাতারের সূত্র অনুযায়ী, সুইজারল্যান্ডের বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রথম দফায় চূড়ান্ত সমঝোতার জন্য ৬০ দিনের একটি রোডম্যাপ নির্ধারণের পরপরই এই সফর অনুষ্ঠিত হয়।

বৈঠকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে স্বাগত জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, উচ্চমাত্রার ভূ-রাজনৈতিক উত্তেজনার সময়ে সংলাপ ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। সফরের অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।

দুই দেশের বৈঠকে সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement