ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নূর খান ঘাঁটিতে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা, ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৪২ পিএম
X
Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও পাকিস্তান সফর করছেন।

মঙ্গলবার (২৩ জুন) পৃথক ফ্লাইটে তারা পাকিস্তানে পৌঁছান। ইরানের প্রেসিডেন্ট তেহরান থেকে সরাসরি ইসলামাবাদে যান, আর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান থেকে পাকিস্তানে পৌঁছান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি জানায়, প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে বিমানঘাঁটিতে ২১ বার তোপধ্বনি দেওয়া হয় এবং যুদ্ধবিমান ফ্লাইপাস্ট প্রদর্শন করা হয়।

সফরকালে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, জনগণের যোগাযোগ এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

সফরের অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এটি মাসুদ পেজেশকিয়ানের দ্বিতীয় পাকিস্তান সফর। এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় যৌথ ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হবে।

দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্য নিয়েই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement