ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় শীর্ষ সন্ত্রাসী শুটার পারভেজ গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:০০ পিএম আপডেট: ২৩.০৬.২০২৬ ৬:০৪ পিএম
X
Advertisement

খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজী ওরফে পারভেজকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর লবণচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ নগরীর লবণচরা থানার মোক্তার হোসেন রোডের ৭ নম্বর গলির বাসিন্দা নূর ইসলাম গাজী ওরফে নূরু ইসলামের ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং আশিক গ্রুপের প্রধান শুটার মো. পারভেজ গাজীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, পারভেজ একাধিক মামলার আসামি এবং এলাকায় সাধারণ মানুষের কাছে আতঙ্ক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গত ২১ মে দুপুরে পারভেজ মোটরসাইকেলে করে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারসংলগ্ন স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। সেখানে অবস্থানরত যুবদল নেতা ও পুটিমারী বাজার কমিটির সভাপতি মাসুম বিল্লাহ এবং জাহিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।

এ ঘটনায় মাসুম বিল্লাহর বাঁ পায়ের ঊরু এবং জাহিদের ডান হাতে গুলি বিদ্ধ হয়। ঘটনার পর পারভেজ দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এছাড়া তিনি বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজী হত্যা মামলারও সন্দেহভাজন আসামি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, পারভেজ বর্তমানে খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান শুটার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে লবণচরা, খুলনা সদর ও খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া লবণচরা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা, গুরুতর জখম, চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের কয়েকটি মামলারও আসামি তিনি। তার নামে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

গ্রেপ্তারের পর পারভেজকে লবণচরা থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, “শীর্ষ সন্ত্রাসী পারভেজকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তার গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement