ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে ৪ দিনব্যাপী পৌর কর মেলার উদ্বোধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:২৮ পিএম
X

লক্ষ্মীপুরে ৪ দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বকেয়া ও চলতি কর পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

সোমবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান পৌরসভা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা।

সহকারী কর আদায়কারী (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ বলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলায় হোল্ডিং কর সংগ্রহ করা হবে। মেলায় এসে কর পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

পৌরসভার প্রশাসক সম্রাট খীসা বলেন, পৌর কর মেলা শুরু হয়েছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত কর পরিশোধ করুন। মেলায় কর পরিশোধে বিশেষ সুবিধা রয়েছে। আসুন, পৌর কর পরিশোধ করি এবং পৌরসভার উন্নয়নে অংশীদার হই।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝