ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:২০ পিএম
X
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ভোর ৬টার দিকে শহরতলির নকলা-নালিতাবাড়ী সড়কের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপসহ এসব মদ জব্দ এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), একই উপজেলার গোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চাঁন (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় মদ বহনকারী একটি পিকআপ আসছে—এমন তথ্যের ভিত্তিতে নকলা-নালিতাবাড়ী সড়কের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন পিকআপটি সেখানে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় পিকআপে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

পরে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement