ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় হত্যা মামলার আসামি ফয়সাল বাদশা গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:১১ পিএম
X
Advertisement

বাগেরহাটের চিতলমারীতে আমির হামজা হত্যা মামলার আসামি ও খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ফয়সাল বাদশাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।

র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলিতে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. ফয়সাল বাদশা (৩৩) কে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ২৬ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে ফয়সাল বাদশাসহ অন্য আসামিরা মোটরসাইকেলযোগে সংঘবদ্ধ হয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাদীর ছেলে আমির হামজাকে গুলি করে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএম/এএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement