ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ত্রিশালে ধর্ষণের অভিযোগে ইমাম আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১:১৯ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ১:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশালে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহিনুর ইসলাম নামে এক ইমামকে উলঙ্গ অবস্থায় ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (২০ জুন) রাতে উপজেলার চিকনা মনোহর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওই শিশুর মায়ের দাবি, তার মেয়েকে মসজিদের ভেতরে পড়াতেন অভিযুক্ত ইমাম। শনিবার বিকেলে মেয়ের খোঁজ নিতে গিয়ে তিনি মসজিদের ভেতরে অভিযুক্তকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। একই সময় তার মেয়েকেও উলঙ্গ অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে ধরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগী শিশুটির বাবা একজন অসহায় দিনমজুর। পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত শাহিনুর ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, ঘটনার কথা শুনে পুলিশ পাঠিয়েছি। তারা ঘুরে আসলে ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় তথ্য দেয়া যাবে।


টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement