Friday | 19 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 19 June 2026 | Epaper
BREAKING: পুলিশের পোশাকে আবার পরিবর্তন, প্রজ্ঞাপন জারি      লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ      হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু      আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ‘শঙ্কা নেই’: ডিএমপি      টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ      নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫      যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত      

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নয়, নতুন আইন আমিরাতে

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৪৪)

সংগৃহীত ছবি

শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব বিশ্বে দেশটিই প্রথম এ ধরনের কঠোর আইন চালু করল।

সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) অনুমোদিত এক অধ্যাদেশ অনুযায়ী ১৫ বছরের নিচের কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, ব্যবহার করতে বা পরিচালনা করতে পারবে না।

তবে ১৫ ও ১৬ বছর বয়সীদের জন্য সীমিত আকারে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে তাদের অ্যাকাউন্ট কঠোর নিরাপত্তা ও তদারকির আওতায় থাকবে।

নতুন বিধান অনুযায়ী, ক্ষতিকর বা অনুপযুক্ত কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক করতে হবে। অপরিচিত ব্যক্তিদের যোগাযোগ সীমিত রাখা, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং অভিভাবকদের সরাসরি তদারকির সুযোগ নিশ্চিত করাও বাধ্যতামূলক করা হয়েছে।

দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী সব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মকে-মেটা, টিকটক ও এক্সসহ- নতুন নিয়ম মেনে চলতে হবে। ব্যবহারকারীদের প্রকৃত বয়স যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল পরিচয়পত্রভিত্তিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।

এ ছাড়া ১৫ বছরের কম বয়সীদের বিদ্যমান সব অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। বয়স গোপন করে অ্যাকাউন্ট পরিচালনার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার বা আচরণভিত্তিক প্রোফাইল তৈরি করাও নিষিদ্ধ করা হয়েছে।

নতুন বিধানের সঙ্গে সামঞ্জস্য আনতে সামাজিক মাধ্যম কোম্পানিগুলোকে সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হয়েছে।

ইউএই সরকারের ভাষ্য, শিশুদের অনুপযুক্ত কনটেন্ট, অনিরাপদ যোগাযোগ, অতিরিক্ত আসক্তি এবং ব্যক্তিগত তথ্যের ঝুঁকি থেকে সুরক্ষা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশও শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। ইউএই বলছে, বৈশ্বিক এ উদ্যোগের অংশ হিসেবেই তারা নতুন আইন কার্যকর করছে।

সূত্র: রয়টার্স

টিএস



LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close