Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত: জাতিসংঘ      হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু      ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান      ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়      দুর্বল প্রতিপক্ষের সাথে পর্তুগালের ড্র      ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ স্কলারশিপ দেবে পাকিস্তান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ৩৩)

সংগৃহীত ছবি

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, শিক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের মধ্যে ভবিষ্যতমুখী সম্পর্ক আরও জোরদারের আগ্রহের কথা জানান।

বৈঠকে গত মাসে ঢাকায় অনুষ্ঠিত পাকিস্তানি শিক্ষা মেলার সাফল্যের বিষয়ও তুলে ধরা হয়। ইমরান হায়দার জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান। এর মধ্যে ৭৪ জন শিক্ষার্থী ইতোমধ্যে পাকিস্তানে গেছেন।

তিনি বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা ও জ্ঞান বিনিময় বাড়াতে কাজ চলছে। চলমান ‘নলেজ করিডোর’ উদ্যোগও আরও সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের হাইকমিশনারের ভাষ্য, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাবও দেন ইমরান হায়দার।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক পরামর্শক কামরান ধাঙ্গাল, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং জামায়াতের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।






LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close