ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সীমান্তে ভারতের অনুপ্রবেশ-আগ্রাসনের অভিযোগে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম
X
Advertisement

বাংলাদেশ সীমান্তে ভারতের কথিত জোরপূর্বক অনুপ্রবেশ ও আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় আল-রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি পুরানা পল্টন, প্রেসক্লাব ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিজয়নগরে গিয়ে শেষ হয়।

মিছিলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও অনুপ্রবেশ বন্ধ করতে হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি এ বিষয়ে জনগণ, সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার আহ্বান জানান।

দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, বাংলাদেশে ভারতের প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং বর্ডার গার্ড বাংলাদেশের পূর্বের নাম বিডিআর পুনর্বহালের আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘পুশইন’-এর মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি দেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি নাজিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।

জেবি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement