ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে ব্রিকফিল্ডের পুকুরে ট্রাক উল্টে নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:০৬ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারীতে ইটবোঝাই একটি ট্রাক ব্রিকফিল্ডের পুকুরে উল্টে পড়ে মো. শাহীন (২৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এমবিআই ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি ইটভাটা থেকে প্রায় নয় হাজার ইট বোঝাই করে ট্রাকটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পাশের ব্রিকফিল্ডের পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকে শাহীনসহ চারজন ছিলেন।

দুর্ঘটনার পর অন্য তিনজন ট্রাক থেকে বের হতে সক্ষম হলেও শাহীন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর দুপুর দেড়টার দিকে ডুবুরি দল পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ডুবুরি দল এনে দুপুর দেড়টার দিকে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহটি হাটহাজারী মডেল থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিস জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ইউএন/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝