ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁ কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম
X

নওগাঁ জেলা কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাকির হোসেন নবাব (৫৮) অসুস্থ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন।

মারা যাওয়া জাকির হোসেন নবাব বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, জাকির হোসেন নবাব বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে মারা গেছেন। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, ‘জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, সকালে অসুস্থতা বোধ করলে দ্রুত জাকির হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি কারাগারে একটি বিস্ফোরক মামলায় আটক ছিলেন।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝