ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নড়াইলে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় মাছবাহী পিকআপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আলামুন্সীর মোড় এলাকায় যশোর-নড়াইল-কালনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের বাসিন্দা। তিনি মৃত আকাম মোল্যার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালনা থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিল মাছবাহী একটি পিকআপ। পথে আলামুন্সীর মোড় এলাকায় পৌঁছালে পিকআপটি সামনে থাকা অটোভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝