ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দুই ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
X

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগলেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৪৮ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পান তারা। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

পরে দুটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝