ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে শটগান উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শটগানটি ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ট্রাক টার্মিনালসংলগ্ন পূর্ব পাশের সীমানাপ্রাচীরের পেছনে একটি ড্রেনে অভিযান চালানো হয়। এ সময় ড্রেনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে শিবালয় থানা পুলিশ।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ সদস্যরা সাধারণত এ ধরনের শটগান ব্যবহার করে থাকেন। তবে উদ্ধার হওয়া অস্ত্রটি কোনো নির্দিষ্ট থানা থেকে লুণ্ঠিত হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা অস্ত্রটি সেখানে ফেলে গেছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

অস্ত্রটির পরিচয় ও উৎস শনাক্ত করতে তদন্ত চলছে।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝