ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:২১ এএম
X
Advertisement

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে হত্যা চেষ্টা, মাদক ও ধর্ষণ মামলাসহ মোট ২২টি মামলার আসামি ইমরান হাওলাদার (৩২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানার বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বটিয়াঘাটা উপজেলার গজালমারী এলাকার বাসিন্দা ইমরান হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, আটককৃত ইমরানের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় তিনটি হত্যা চেষ্টা মামলা, একটি ধর্ষণ মামলা ও আটটি মাদক মামলাসহ মোট ২২টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সন্ত্রাসী, মাদক কারবারি ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এসএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement