ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোপালগঞ্জে বাস–ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৫৭ পিএম আপডেট: ১৬.০৬.২০২৬ ৬:৫৯ পিএম
X
Advertisement

গোপালগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নূর হোসেন (২১) নামে এক যুবক নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। নিহত নূর হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সোদার গ্রামের আজহারউদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিপলু আহমেদ এবং ট্রাফিক পুলিশের পরিদর্শক মনোজিৎ নন্দী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় খুলনা থেকে ঢাকাগামী পথে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৬ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ১৭ জন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জিএমএস ও সুন্দরবন পরিবহনের দুটি বাস ঘটনাস্থলে পৌঁছালে সুন্দরবন পরিবহনের বাসটি জিএমএস বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাস দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ৫০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সুন্দরবন পরিবহনের যাত্রী ভোলার চরফ্যাশন উপজেলার দুলাল মিয়া বলেন, তিনি মংলা থেকে ঢাকার উদ্দেশে সুন্দরবন পরিবহনে যাচ্ছিলেন। গোপালগঞ্জের ঘোনাপাড়া পৌঁছালে দুটি বাস পাল্লাপাল্লি করে চলছিল। সুন্দরবন পরিবহন বারবার জিএমএস পরিবহনকে সাইড দেওয়ার সংকেত দিলেও তা না দেয়ায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঢাকা–খুলনা মহাসড়কের দুই পাশে যান চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে। পরে প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement