ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাইকগাছায় হত্যা মামলায় ছাত্রনেতা মিন্টু রিমান্ডে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:১৫ পিএম
X
Advertisement

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকার যুবক হাসান কিং (৪০) হত্যা মামলায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) রিমান্ড শুনানির জন্য মিন্টুকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ জুনের ঘটনায় নিহত হাসান কিংয়ের বাবা মালেক সরদার বাদী হয়ে নাজমুল হুদা মিন্টুসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-০৯।

এরপর ৯ জুন র‌্যাব-৬ খুলনার লবণচরা এলাকা থেকে নাজমুল হুদা মিন্টুকে গ্রেফতার করে। পরে তাকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement