ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:১৫ পিএম
X
Advertisement

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামে ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া, কামাতআঙ্গারীয়া এবং তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে দুধকুমার নদে ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়, ভাঙনে এই তিনটি গ্রামের অনেকের বসতভিটা এবং তিন ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে। একটি তীররক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে।

তারা আরও জানায়, ভাঙন এলাকার উভয় দিকে (উত্তর ও দক্ষিণে) নদীর তীররক্ষা বাঁধ নির্মিত হলেও অজ্ঞাত কারণে এ এলাকায় বাঁধ নির্মাণ না করায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।

এ সময় ভাঙনরোধে দ্রুত পদক্ষেপের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, প্রকৌশলী আশরাফুল আলম, স্থানীয় অধিবাসী মেহেদী হাসান, আয়ুব আলী ও আবুল হোসেন প্রমুখ।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement