ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জেনারেটরের নিচে চাপা পড়ে ব্রাজিল সমর্থক আহত, আনন্দ মিছিল স্থগিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৩৮ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে জেনারেটরের নিচে চাপা পড়ে এক ব্রাজিল সমর্থক আহত হয়েছেন। এ ঘটনার পর আয়োজিত আনন্দ মিছিল স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের পাবলিক মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার প্রস্তুতির সময় ট্রাকে সাউন্ড সিস্টেম ও জেনারেটর তোলার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ভারী জেনারেটরটি নিচে পড়ে যায়। এতে চাপা পড়ে ব্রাজিল সমর্থক সাফিন (১৮) গুরুতর আহত হন।

দুর্ঘটনায় সাফিনের পায়ের একটি বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর আনন্দ মিছিলের সব প্রস্তুতি স্থগিত ঘোষণা করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্রাজিল সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই বিষণ্নতায় রূপ নেয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement