ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সড়কে ছুটে চলছে আর্জেন্টিনার পতাকায় সজ্জিত বাস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:০৮ পিএম
X
Advertisement

শেরপুরের নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে নীল ও সাদা রঙে মোড়ানো একটি বাস প্রতিদিন ছুটে চলছে। দূর থেকে বাসটি দেখলে মনে হয়, যেন আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে সড়কে ছুটে চলেছে কেউ। বাসের দুই পাশে রংতুলিতে আঁকা হয়েছে বিশ্বজয়ী তারকা লিওনেল মেসির বিশাল ছবি।

এদিকে, ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন দেশজুড়ে সমর্থকদের উন্মাদনা চলছে, ঠিক তখনই ব্যতিক্রমী এই আয়োজন করে আলোচনায় এসেছেন নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া (মাকসিম)। নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে তিনি পুরো যাত্রীবাহী বাসটি আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়ে তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর ১২টায় বাসটি নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায়। আবার রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীতে ফিরে আসে। সড়কে নামার পর থেকেই বাসটি দেখতে ভিড় করছেন পথচারীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন; আবার কেউ সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

আর্জেন্টিনার সমর্থক সামাউন ইসলাম বলেন, “পতাকা টানানো বা বাড়িঘর রং করার ঘটনা তো প্রায়ই দেখি। কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে সাজানো সত্যিই অন্য রকম। আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি, সুযোগ পেলেই এই বাসে যাতায়াত করব।”

ওই বাসের মালিক মো. গোলাম কিবরিয়া (মাকসিম) বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ মৌসুম এলে ফুটবল খেলা নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই উদ্যোগ নিয়েছি। সমর্থনে অংশগ্রহণকারী দল ভিন্ন হতে পারে, কিন্তু খেলাধুলা মানুষকে এক করে তোলে। তাই আমার পছন্দের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমি তাদের জাতীয় পতাকার রঙ ও প্রতীক বাসে অঙ্কন করেছি।”

এসএম/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement