ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:২৫ এএম
হরমুজ প্রণালি/ছবি: আনাদোলু এজেন্সি।
X
Advertisement

হরমুজ প্রণালি/ছবি: আনাদোলু এজেন্সি।

ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড থেকে সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

বুধবার মেহের আরও জানিয়েছে, ইরানি সামরিক কমান্ড থেকে বলা হয়- এ প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই আক্রমণের লক্ষ্যে পরিণত হতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আমেরিকা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আবারও আত্মরক্ষার্থে হামলা শুরু করেছে।

সেন্টকম আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হচ্ছে এবং এগুলো ইরানের অযাচিত আগ্রাসনের জবাব।

সেন্টকমের এ ঘোষণা পর বার্তা সংস্থা মেহের ইরানের ফার্স নগরীতে বিস্ফোরণের খবর দিয়েছে। তারা আরও জানায়, শহরটির বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement